জাতীয়লিড নিউজ

সুদান থেকে জেদ্দায় ফিরছেন আরো ৫৫৫ বাংলাদেশি

সুদান চারটি ফ্লাইটে করে জেদ্দায় নিয়ে যাওয়া হচ্ছে আরো ৫৫৫ বাংলাদেশিকে। সেখান থেকে তাদের বিশেষ ফ্লাইটে ঢাকায় আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বুধবার (১০ মে) এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। ১২-১৩ মে ঢাকায় ইন্ডিয়ান ওশান কনফারেন্স আয়োজন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাহরিয়ার আলম বলেন, ৫৫৫ জন প্রবাসীকে পোর্ট সুদান থেকে ফিরিয়ে আনতে আমরা নিজেদের খরচে চারটি ফ্লাইট ঠিক করেছি। আজ (বুধবার) তিনটি আর আগামীকাল (বৃহস্পতিবার) একটি।

তিনি বলেন, পোর্ট সুদান থেকে প্রথমে তাদের জেদ্দায় আনা হবে। তারপর বিশেষ ফ্লাইটে আগামী ১২ মে তারা বাংলাদেশে আসবেন।

উল্লেখ্য, গত সোমবার ১৩৬ জন সুদান প্রবাসী বাংলাদেশি নাগরিককে জেদ্দা হয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

Back to top button