অপরাধলিড নিউজ

ডিএমপির অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৪৯

ডিএমপির অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৪৯রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৩৪৩৯ পিস ইয়াবা, ৪৮ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ১০ বোতল ফেন্সিডিল, ৪ বোতল বিদেশি মদ ও ৭ গ্রাম ৫৫৯ পুরিয়া হেরোইন উদ্ধারমূলে জব্দ করা হয়।

মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০ টি মামলা রুজু হয়েছে।

Back to top button