দেশজুড়েলিড নিউজ
Trending

শেরপুরে ৫৫ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তার

ভারতীয় মদসহ গ্রেপ্তার যুবক। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের নালিতাবাড়ীতে ৫৫ বোতল ভারতীয় মদসহ হাসিবুল হাসান ইমন (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ইমন পৌরশহরের দক্ষিণ বাজার এলাকার নজরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, পৌরশহরের দক্ষিণ বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে নজরুল ইসলামের ঘরে তল্লাশি করে ৫৫ বোতল ভারতীয় রয়েল স্টাজ ব্র্যান্ডের মদ পাওয়া যায়। এ সময় নজরুল ইসলামের ছেলে ইমনকে গ্রেপ্তার করা হয়। পরে আজ দুপুরে পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, গ্রেপ্তার ইমন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Back to top button