এক্সক্লুসিভ নিউজলিড নিউজ

লুট হওয়া ৩০৯ অস্ত্রসহ ৬২৫৮ গুলি উদ্ধার

শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশের থানাগুলোয় ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ সময় পুলিশের অনেক অস্ত্র এবং গোলাবারুদ তারা লুট করে নিয়ে যায়। অবশেষে প্রায় ৯ দিন পর এখন পর্যন্ত ৩০৯টি অস্ত্র এবং ৬২৫৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুর পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশের মিডিয়া বিভাগ জানিয়েছে, সম্প্রতি লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ থেকে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের অস্ত্র ৩০৯টি, গোলাবারুদের মধ্যে গুলি ৬২৫৮ রাউন্ড, টিয়ার গ্যাস সেল ৩১৮, টিয়ার গ্যাস গ্রেনেড ২ এবং সাউন্ড গ্রেনেড ৯টি উদ্ধার করা হয়েছে।

Back to top button