দেশজুড়েলিড নিউজ

হবিগঞ্জে বজ্রপাতে ধানকাটা শ্রমিক নিহত, আহত ৩

হবিগঞ্জে বজ্রপাতে ধানকাটা শ্রমিক নিহত, আহত ৩

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হাওরে বজ্রপাতে দূর্বাসা দাস (৩৫) নামে এক ধান কাটা শ্রমিক নিহত হয়েছে। এ ছাড়াও এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। তাদেরকে উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকালে এই ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত ব্যক্তি উপজেলার আড়িয়ামুগুর গ্রামের কালাবাসী দাসের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং থানার (ওসি) গোলাম মোস্তফা।

জানা যায়- সকাল থেকেই উপজেলার আড়িয়ামুগুর গ্রামের পূবের হাওরে ধান কাটছিলেন দূর্বাসা দাসসহ তার স্বজনরা। এসময় ঝড়ো বৃষ্টির সাথে বজ্রপাত হলে দূর্বাসা দাস বজ্রাঘাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এছাড়াও আহন হন তার ভাই ভূষণ দাস (৩৪) ও বোন সুধন্য দাস (২৮)। অপরদিকে- একই উপজেলার বাগহাতা গ্রামের নুরুল ইসলামের ছেলে বায়েজিদ মিয়া (১৩) নামে এক শিশু বজ্রাঘাতে আহত হয়েছে। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হবিগঞ্জ জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আজাদুর রহমান বলেন- বজ্রাঘাতে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা সহায়তা দেয়া হবে।

Back to top button