আন্তর্জাতিকলিড নিউজ

নেপালের পরিস্থিতি পর্যবেক্ষণ বাংলাদেশের, শোক প্রকাশ

নেপালের পরিস্থিতি পর্যবেক্ষণ বাংলাদেশের, শোক প্রকাশ

নেপালের চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশটিতে সাম্প্রতিক মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ঢাকা। পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে বাংলাদেশ সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আশা করে, নেপালের সংশ্লিষ্ট সব পক্ষ সর্বোচ্চ সংযম প্রদর্শন করবে এবং যেকোনো মতপার্থক্য নিরসনে শান্তিপূর্ণ ও গঠনমূলক সংলাপে অংশ নেবে।

এতে আরও বলা হয়, দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশী হিসেবে নেপালের দৃঢ়সংকল্পবদ্ধ জনগণের প্রতি তাদের আস্থা রয়েছে। তারা শান্তি পুনঃপ্রতিষ্ঠা এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে সক্ষম হবে বলে বিশ্বাস করে বাংলাদেশ।

Back to top button