লিড নিউজ

ডিএসইর এমডি হচ্ছেন নুজহাত আনোয়ার

ডিএসইর এমডি হচ্ছেন নুজহাত আনোয়ার

অনলাইন ডেস্ক:ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন নুজহাত আনোয়ার। তিনি এর আগে বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনে (আইএফসি) কর্মরত ছিলেন। এমডি পদে তিনজনের নাম প্রস্তাব আকারে পাঠালে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি তাঁর নিয়োগ প্রস্তাব অনুমোদন করেছে। গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে লিখিত অনুমোদন পাওয়ার তথ্য নিশ্চিত করেছে স্টক এক্সচেঞ্জ।

নুজহাত আনোয়ারের দুই দশকেরও বেশি সময়ে আর্থিক বাজার, ব্যাংকিং ও উন্নয়ন অর্থায়ন খাতে কাজের অভিজ্ঞতা রয়েছে। আইএফসিতে যোগ দেওয়ার আগে তিনি প্রায় ১৬ বছর বহুজাতিক ব্যাংক সিটি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ডে বিভিন্ন জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পদে দায়িত্ব পালন করেন।
ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক পদে আবেদনের আগে তিনি আইএফসির আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। আইএফসিতে দায়িত্ব পালনকালে তিনি লাইবেরিয়া ও সিয়েরা লিওনের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ, বাংলাদেশ, ভুটান ও নেপালের সিনিয়র কান্ট্রি অফিসার এবং অ্যাক্টিং ক্লাস্টার ম্যানেজারের দায়িত্বে ছিলেন।

Back to top button