অপরাধদেশজুড়ে

বান্দরবানে জেএসএসের দু’পক্ষের গোলাগুলিতে নিহত ৬

এক্সক্লুসিভ নিউজ ডেস্ক: বান্দরবানের পার্বত্য জনসংহ‌তি স‌মি‌তির (জেএসএস) দুই গ্রুপের গোলাগুলিতে ছয়জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

মঙ্গলবার ভো‌রে জেলা সদ‌রের বাগমারায় এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন- জেএসএস সংস্কার-এর জেলা সভাপ‌তি রতন তঞ্চঙ্গ্যা, সহসভাপ‌তি প্র‌জিত চাকমা, সদস্য ডে‌বিট বাবু, মিলন চাকমা, জয় ত্রিপুরা ও দি‌পেন ত্রিপুরা। গু‌লি‌বিদ্ধ দু’জন হ‌লেন, বিদ্যুৎ ত্রিপুরা ও নিরু চাকমা।

পু‌লিশ জানায়, মঙ্গলবার ভোরে জেএসএস এর মূল ও সংস্কার দুই গ্রু‌পের মধ্যে গোলাগুলি হয়। এ ঘটনায় জেএসএস-এর সংস্কার গ্রু‌পের ছয় জন ‌নিহত হ‌য়ে‌ছেন। গু‌লিবিদ্ধ হ‌য়ে‌ছেন আ‌রও দু’জন।

বান্দরবানের পুলিশ সুপার (এসপি) জেরিন আখতার জানিয়েছেন, সকাল সাতটার দিকে ওই সংঘর্ষের খবর পেয়েছেন তারা। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এখন সেখানে সেনাবাহিনীর কর্মকর্তারা রয়েছেন। এবং পুলিশ ফোর্সও সেখানে রওনা দিয়েছে।

Back to top button