সম্পাদকীয়

আকাশতরী ও শ্বেতবলাকা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়ার ড্যাশ ৮-৪০০ মডেলের ‘আকাশতরী’ ও ‘শ্বেতবলাকা’ উড়োজাহাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৪ মার্চ) সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি উড়োজাহাজ দুটি উদ্বোধন করেন।  প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন।
আধুনিক প্রযুক্তি সম্পন্ন উড়োজাহাজ দুটি জি টু জি ভিত্তিতে কানাডা সরকার থেকে কিনেছে বাংলাদেশ। উড়োজাহাজ দুটির নামকরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কানাডা সরকার থেকে কেনা তিনটি উড়োজাহাজের মধ্যে এই দুটি দ্বিতীয় ও তৃতীয়। এর আগে গত বছর ২৭ ডিসেম্বর ‘ধ্রুবতারা’ নামের আরেকটি উড়োজাহাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

Back to top button