এক্সক্লুসিভ নিউজজাতীয়জীবনযাত্রালিড নিউজ

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২০ জন

এক্সক্লুসিভ নিউজ, ঢাকা : গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অন্তত ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৯ জনই রাজধানী ঢাকার এবং বাকি একজন অন্য বিভাগের। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে।

গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ সকাল বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু রোগে ওই ২০ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এদের মধ্যে ১৯ ঢাকার। এ ছাড়া, দেশের বিভিন্ন হাসপাতালে আক্রান্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি থাকা রোগীদের মধ্য রাজধানীর ৪৭টি সরকারি–বেসরকারি হাসপাতালে আছেন ৫৩ জন। এবং দেশের অন্যান্য হাসপাতালে রোগী ভর্তি আছেন ৫২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে ৩৮১ জন।

Back to top button