এক্সক্লুসিভ নিউজপুলিশ

ঢাকা রেঞ্জ ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম

ঢাকা রেঞ্জ ডিআইজি সৈয়দ নুরুল ইসলামঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর অতিরিক্ত পুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম(বার), পিপিএমকে ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি (উপ-পুলিশ মহাপরিদর্শক) হিসেবে পদায়ন করা হয়েছে।

আজ রবিবার (২৩ অক্টোবর ২০২২) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোঃ হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

এর আগে গত ১০ অক্টোবর ২০২২ ঢাকা রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান, বিপিএম(বার), পিপিএম (বার) কে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) হিসেবে ট্যুরিস্ট পুলিশ ইউনিটের প্রধান করে প্রজ্ঞাপন জারি করা হয়।

Back to top button